রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু, এক আসনের জন্য লড়ছে ৪০ জন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে সকাল ১০টা পর্যন্ত। চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত।

 

চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে। শেষ হবে সকাল ১০ টায়। এরপর মাঝে এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা।

 

‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ৮৭২টি। এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪০ জন শিক্ষার্থী।

 

এই ইউনিটে তিন বিষয়ে প্রশ্ন থাকবে। সেগুলো হলো বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। বাংলা ও ইংরেজি অংশে ৩৫ করে ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

 

মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

 

জানা গেছে, এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার

পুলিশের প্রতিহিংসায় রাজশাহীতে এখন বলির পাঠা সাংবাদিকরা

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:স্ব উপা শিখা চাকমা! 

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

কাস্টমার ঠকানোর নতুন বুদ্ধি , রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial