রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রিটন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে বিএনপির নবজাগরণ দেখতে চায় তরুণরা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৭, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহফুজুর রহমান রিটন, এখন তরুণ সমাজ ও নতুন ভোটারদের কাছে রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে সাহসিকতার সঙ্গে দলকে সংগঠিত করার কারণে তাঁর প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করছেন নগরীর সচেতন রাজনৈতিক যুবসমাজ।

তরুণদের ভাষ্যে, “আমরা নেতৃত্বে এমন কাউকে চাই, যিনি মাঠে থাকেন, ত্যাগ করতে জানেন, নেতাকর্মীদের পাশে থাকেন। রিটন ভাই সেই যোগ্য ব্যক্তি। রাজশাহীতে বিএনপিকে আবার জাগাতে হলে তাঁর মতো একজন সাহসী নেতার দরকার।”

রাজনীতির অনিশ্চয়তার সময়েও যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মধ্যে রিটন ভাই অন্যতম। দলে তাঁর দীর্ঘদিনের অবদান, ত্যাগ, এবং সাংগঠনিক দক্ষতা আজ নতুন প্রজন্মের চোখে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ডের তরুণ ভোটার ও যুবদল কর্মীরা বলছেন— “আমরা আর হাইব্রিড নেতা চাই না। আমরা চাই, মাঠের নেতা রিটন ভাইকে। তাঁকে যদি সাধারণ সম্পাদক করা হয়, তাহলে বিএনপির মধ্যে আবার ঐক্য, শক্তি এবং আগের মতো আন্দোলনের গতি ফিরে আসবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হল সংগঠনকে ঢেলে সাজানো ও মাঠ পর্যায়ে নেতৃত্ব তৈরি করা। সেক্ষেত্রে রিটনের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাকে সামনে আনা হলে, তা দলের জন্য ইতিবাচক হবে।

তরুণ সমাজের এমন দাবির মুখে এখন সকলের দৃষ্টি মহানগর বিএনপির সিদ্ধান্তের দিকে। রাজশাহীতে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে কী পরিবর্তন আসে, সেটাই দেখার বিষয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরী দিতে সক্রিয় প্রতারক চক্র, আটক-৪

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

সারাদেশে ধর্ষণ, ছিনতাই রুখতে রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

দামকুড়া সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মাদক জব্দ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial