রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৬, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আজ ৬ জুন ২০২৪ সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর ১২ থানায় একসাথে এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাদক, ইভটিজিং, সাইবার ইস্যু, ট্রাফিক রুলস, এবং সামাজিক অপরাধ যেমন বাল্যবিবাহ , যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। স্বত:স্ফূর্ত এ মুক্ত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা আরএমপি’র কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।


মতবিনিময় সভায় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে দূরে থাকতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন। এছাড়াও সতর্ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পরামর্শ প্রদান করেন। কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন।


তাছাড়া ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন জেনে ও মেনে নিরাপদে পথ চলা, নিয়ম মেনে রাস্তা পারাপারসহ প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহযোগিতা গ্রহণ করতে বলেন। রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিং এর শিকার হলে আরএমপি’র সহযোগিতা নেওয়া বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে বলাসহ বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ দেন।

নিরাপদ নগরী গড়তে সামাজিক দায়বদ্ধতা থেকে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম এর নির্দেশে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) সাবিনা ইয়াসমিন। স্কুল ভিজিটিং প্রোগ্রাম কর্মসূচিতে বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, বিট অফিসার, শিক্ষকমণ্ডলী ও ছাত্রী-ছাত্রীরা উপস্থিত ছিলেন। নগরীর ১২ থানার ৫১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ভিজিটিং প্রোগ্রাম পর্যায়ক্রমে চলবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রাজশাহীতে বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে বিপাকে চিকিৎসক 

জুলাই আহত অপূর্বর মামলা ঘিরে অসাধু তৎপরতার অভিযোগ—রাজশাহী এনসিপির সতর্কবার্তা

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

চলতি বছরেই বিএনপির জাতীয় সম্মেলন মির্জা ফখরুল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial