রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঈদের তারিখ নিয়ে জল্পনা, চাঁদ দেখার অপেক্ষায় দেশবাসী

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। দেশজুড়ে উৎসবের আমেজ থাকলেও সবার মনে এখন একটাই প্রশ্ন—ঈদ কবে?
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শুক্রবার ঈদ উদ্‌যাপনের সম্ভাবনাই প্রবল। তবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের ওই দিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সেদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে, আর চাঁদ দেখা না গেলে শুক্রবার হবে ঈদের দিন।
বাংলাদেশে ঈদ কবে?

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা বেশি।
তবে ঈদের দিন চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদ উদ্‌যাপিত হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বন্দর ও টার্মিনালগুলোতে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় যানজট ও ভিড় উপেক্ষা করে মানুষ ছুটছে আপন ঠিকানায়। আবহাওয়া অধিদপ্তর ঝড়ের পূর্বাভাস দিলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষের উৎসাহে কোনো ঘাটতি নেই।

এখন সবার চোখ বৃহস্পতিবারের আকাশে—কবে দেখা দেবে এক ফালি বাঁকা চাঁদ, আর কবে বেজে উঠবে কাজী নজরুল ইসলাম-এর সেই কালজয়ী গান, “ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

আদালতের নিষেধাজ্ঞাকে ব্যবসা বানিয়ে রেখেছে এক কথিত সাংবাদিক

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

“আমরা একটি বিছানা দিতে পারিনি”: ৩৩টি ক্ষুদ্র কফিন ও এক অচল সিস্টেমের চার্জশিট

সেবার টেবিলে রাকাব ব্যবস্থাপকের ‘বিলাসী ঘুম

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান আবু সভাপতি ও কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

চন্দনাইশে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial