রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

অভিমানী কিশোরকে উদ্ধার করলো শাহমখদুম থানা পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শাহমখদুম মাজার এলাকা থেকে এক কিশোরকে উদ্ধার করে পারিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। ঐ কিশোর গত ১৮ এপ্রিল অভিমান করে বাড়ি থেকে বের হয়।

উদ্ধারকৃত কিশোর মো: কালিম ইসলাম শাওন (১৪) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো: কালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কিশোর মো: কালিম ইসলাম শাওন রাজশাহীর একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। সে গত ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তার মায়ের উপর অভিমান করে বাড়ি বের হয়। কিন্তু বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। শাওনকে কোথাও না পেয়ে শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন থানার সকল টহল টিমকে নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের নির্দেশনা প্রদান করেন। এরপর থানা পুলিশ ঐ কিশোরকে উদ্ধারে অভিযানে শুরু করে। শাহমখদুম থানা পুলিশ কিশোরের বাড়ির সামনে একটি দোকানের সিসি ক্যামেরা ও আরএমপি’ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনায় করে বুঝতে পারে ঐ কিশোর বোয়ালিয়া থানা এলাকায় অবস্থান করছে। সেই কিশোরকে উদ্ধারে বোয়ালিয়া থানা এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে খোঁজখবর অব্যহত রাখে থানা পুলিশ। অবশেষে শাহমখদুম থানার এসআই মো: রনি মিয়া ও তার টিম গতকাল ২৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬ টায় বোয়ালিয়া থানার শাহমখদুম মাজারের সামনে থেকে উদ্ধার করে।

পরবর্তী শাহমখদুম থানার অফিসার ইনচার্জ কিশোর কালিমকে রাতেই বাবার কাছে ফিরিয়ে দেন। কিশোর শাওনকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিকতায় ছেলেকে ফিরে পেয়ে তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ, ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

বাসন্তী পূজায় ভক্তদের মাঝে রাসিক প্রশাসক, পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দ্রুত জনগনের ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই – জামাত ইসলাম

এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের নিদের্শনা  

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

দিনাজপুরে গাঁজা গাছের নিচে বসেই সেবনের প্রস্তুতিকালে আটক ৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু উৎসব

নববর্ষে নতুন প্রত্যয় ও দায়িত্ববোধের আহ্বান জানালেন মনিরুল ইসলাম মনির

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial