রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২ আগস্ট ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সারদা পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ রবিবার সকালে বসেছিল ভিআইপিদের মিলনমেলা। উপলক্ষ্য ছিল ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি প্যারেড পরিদর্শন করেন, অভিবাদন গ্রহণ করেন এবং বক্তৃতা দেন। কুচকাওয়াজ শেষে একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি, এরপর অংশ নেন দোয়া ও মোনাজাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সভা সম্পন্ন

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহীর আরমান হেলথ কেয়ার থেকে আওয়ামী লীগ নেত্রী আটক 

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

রাজশাহী চেম্বার নির্বাচন: পরিচালক পদে শাকিলুর রহমান শাকিলের জয়

‘সরকারি মাদক স্পট’ হিসেবে পরিচিত দাসপুকুর আইডি বাগানপাড়া!

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে উদ্ধার ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি

আরএমপি ডিবি’র অভিযানে জাল টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু নিয়ে চাঞ্চল্য

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial