রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১১ মার্চ ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৭ জুয়াড়ি আটক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১১, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গোরস্থানপাড়া এলাকার মো: গিয়াস উদ্দিনের ছেলে মো: উজ্জল হোসেন (৩৮), পূর্ব রায়পাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো: এবাদুল ইসলাম (২৭), মৃত ওয়াজেদ আলীর ছেলে মো: আকতার হোসেন (৩২), মো: মুনসুর রহমানের ছেলে মো: আহসান হাবিব (৩০), গুড়িপাড়া এলাকার মৃত আ: হাইয়ের ছেলে মো: আতিকুল ইসলাম (৪০) এবং রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মো: মোয়াজ্জেম হোসেনের ছেলে মো: আ: হাকিম (৩৩) ও মহিষবাথান এলাকার মৃত আ: সোবহানের ছেলে মো: আ: রাজ্জাক (৩৫)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় অসিত কুমার ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গোরস্থানপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাত ১১.১৫ টায় কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গোরস্থানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সড়ক বিভাগের আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী নানা অনিয়ম

গোমস্তাপুরে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় প্রেমিক ও গৃহবধূর লাশ উদ্ধার

থানায় অভিযোগের ১৫দিন পাড় হলেও গ্রেফতার না হওয়ায় বেপরোয়া ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী তানভীর

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে বাস খাদে আহত ৫০, নিহত ১

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

রাজশাহীতে নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের শুভ উদ্বোধন 

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

রাজশাহীতে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial