রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৫ জুন ২০২৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৫, ২০২৪ ২:১৪ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শরীফ (৪২), মো: হানিফ আহম্মেদ (৩৬), মো: মখলেছুর রহমান (৩৮), মো: হাফিজুর (৩৫), মো: লুৎফর রহমান (৪০), মো: আনারুল ইসলাম (৩৫), মো:গোলজার রহমান (৫৩) ও মো: মাসুদ রানা (৩৮)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মিঠুন সরকার ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কড়া নজরদারি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বীমা দিবস পালিত

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial