রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার বৈশ্বিক রূপদানকারী, ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) এর ১৩তম ওরশ শরিফ হাজারো ভক্ত জনতার উচ্ছ্বাস উদ্দীপনায় মাইজভাণ্ডার দরাবর শরিফে অনুষ্ঠিত হয়েছে। ৫দিনব্যাপ ওরশ শরীফের ১৯ আগস্ট শেষ দিনে অশান্ত সংঘাতমুখর পরস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর পরিত্রাণ কামনায় আখেরি মুনাজাতে সামিল হন হাজার হাজার আশেক, ভক্ত-জনতা। দেশের প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে সারা দেশ থেকে শত শত পরিবহনে ওরশ শরিফে যোগ দেন অসংখ্য মানুষ। ওরশ শরিফ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ফ্রি চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, মাদক ও যৌতুকের বিরুদ্ধে গণস্বাক্ষর, মহান মুর্শিদ কেবলার (ক.) রওজা শরিফে গিলাফ চড়ানো, জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, হুজুর কেবলার জিবনী আলোচনা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়।

ওরশ শরীফ মাহফিলে সভাপতির বক্তব্যে হুজুর কেবলার স্থলাভিষিক্ত খেলাফতপ্রাপ্ত আওলাদ, মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.) বলেন,বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমান-নিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়ন-শোষণ-বঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। তিনি বলেন, মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবন দর্শনের কর্মসূচির মাধ্যমে নিষ্পেষিত মানবতার বিপন্ন অবস্থা থেকে নিস্কৃতি সম্ভব। দেশে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে মাইজভাণ্ডারী মহাত্মাদের শান্তিবাদী গণমুখী দর্শনের পূর্ণাঙ্গ অনুসৃতি প্রয়োজন বলে তিনি মতব্যক্ত করেন। তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত ইসলামের শান্তি-দর্শন ও অহিংস নীতি ব্যক্তি, পরিবার, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অনুসরণ করলে বর্তমান নিগৃহীত অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ.), কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ.), সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ.)। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ট্রাস্টের মহাসচিব অ্যাড.কাজী মহসিন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় মহাসচিব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কবির চৌধুরী, মাওলানা মুফতী বাকী বিল¬াহ্ আল-আযহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী,মাওলানা মুফতী এইচএম মাকসুদুর রহমান, মাওলানা বাকের আনসারী, মাওলানা মুহাম্মদ হাসান, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদরাসা হেফজখানা ও এতিমখানার সুপার মাওলানা হাফেজ নাজের হুসাইন প্রমুখ।

সালাত-ছালাম পরিবেশন শেষে অশান্ত নিগৃহীত অবস্থা থেকে দেশ ও বিশ্ববাসীর নাজাত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (ম.জি.আ.)।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

প্রশাসকরাই মেয়র প্রার্থী, সিটি নির্বাচনে নতুন কৌশলে বিএনপি

রাজশাহীতে বালু দস্যুদের রষাণলে ঠিকাদারি প্রতিষ্ঠান- পেশি শক্তির দাপট দেখিয়ে ইজারাদারকে হয়রানি

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা হবে – মেয়র লিটন

দিল্লির কোন গোলামকে আর রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

নাটোরে বিদ্যুৎ উপকেন্দ্র লুট, দুই কোটি টাকার মালামাল উধাও

কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial