রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৬, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় ২ নং কিসমত গণকৈড় ইউপির ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ওরফে ফুজি ও একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলমের বিরুদ্ধে ভূমিহীনদের কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। সম্পর্কে আতাউর রহমান ও শাহীন আলম বাপ ছেলে।

জানা যায়, পুঠিয়া দূর্গাপুর আসনের সাংসদ ডা. মনসুরের ছত্রছায়ায় বাপ ছেলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিপুল পরিমাণে অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। হয়েছে গাড়ি, বাড়ি, স্টুডিও’র মালিক। করেছেন ভূমিহীনদের কবরস্থান দখল। মিথ্যা মামলা ব্যানিজ্যসহ বিএনপি-জামায়াত দমনে ছিলেন তৎপর। মিথ্যা মামলা,প্রদান করে অর্থের বিনিময়ে সেই মামলাও তুলে নিতেন তারা।

অভিযোগ আছে, তাদের নিজের গাড়িতে আগুন দিয়ে মামলা করেছেন সাবেক চেয়ারম্যান ও তার ছেলে সহ অনেকের বিরুদ্ধে । পরে আবার সেই মামলা টাকার বিনিময়ে তুলে নেন, সেই মামলা নিষ্পত্তির বিনিময়ে ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত জমি প্রথমে দখল করেন, পরে অবৈধভাবে লিখে নেয়। তার পালক পুত্র শাহিন আলম ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক। শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজি সহ মাদক সেবনের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে মাদক সেবনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের পিতা পুত্রের বিরুদ্ধে দূর্গাপুর থানায় নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ সহ একাধিক অভিযোগ রয়েছে। এমনকি থানায় অভিযোগ করে বাদি বিভিন্ন ভাবে হুমকির মুখে পড়ছে।

এখনও তারা এলাকায় প্রভাব বিস্তার সহ পতিত স্বৈরাচার সরকারের পক্ষে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিনিয়ত শাহীন মাদক সেবন করে এলাকায় প্রকাশেই ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের আটক করছেন না বলে অভিমত এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েও কিভাবে এখনো তারা প্রকাশেই ঘুরে বেড়ায় তা আমাদের বোধগম্য নয়। পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়েও তুলেন প্রশ্ন।

তাহেরপুর বাজারের স্থানীয় বিএনপি নেতারা জানান, তাহেরপুর মুরগাদাহ সাঁকো সংলগ্ন গোপালপাড়া মোজার ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত খাস জমি কবরস্থান দখলও করেছেন বাপ ছেলে। দখল করে সেখানে বিশাল বাড়ি তৈরি করছেন তারা।

অভিযোগের বিষয়ে কথা বললে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ওরফে ফুজিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। কিন্তু তার ছেলে শাহীন আলম ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবো বলে ফোন কেটে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদাকে ফোন দিলে তাঁর অনুপস্থিতিতে এস আই ইব্রাহিম ফোন ধরেন। তিনি এসব বিষয়ে জেনে জানাবেন বলে ফোন কেটে দেয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

যুব দিবসে রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন 

বাঘা উপজেলা সমবায় সমিতির দুই অফিস সহকারী কোকেনসহ আটক ৩, ডিলার পলাতক

মোহাম্মদপুর যুব গ্রাম উদ্দ্যোক্তা পরিষদের প্রচার কমিটির সভাপতি সাংবাদিক মুন্না ইসলাম

নবযোগদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial