রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাঘা উপজেলা সমবায় সমিতির দুই অফিস সহকারী কোকেনসহ আটক ৩, ডিলার পলাতক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৯, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার সমবায় সমিতির অফিসের দুই সহকারীসহ ৩ মাদক কারবারিকে ২০ লাখ টাকার কোকেনসহ আটক করেছে পুলিশ।

 

বুধবার ২৭ মার্চ বিকেলে পাবনা ঈশ্বরদী বাজারের একটি সুপারসপের ভিতর থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃত মাদক কারবারিরা হলেন, নাটোরের লালপুর উপজেলার অর্জনপুরের কুজিপুকুর এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৮), একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৭) ও একই উপজেলার তসলিম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৬)।

 

এদের মধ্যে আরিফুল ইসলাম ও আরিফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার সমবায় সমিতির অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

 

আর হাফিজুর রহমান নাটোরের লালপুর অর্জনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কোকেন ডিলার রিগ্যান (৩৫) এর ম্যানেজার।

ঘটনার সময় কোকেন ডিলার রিগ্যান ৬০ লাখ টাকার ৫শ গ্রাম কোকেনসহ অন্যত্র অবস্থান করার সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দেন আটককৃত তিন কারবারি ও সোর্স। কিন্তু রিগ্যানকে আটকের বিষয়ে কয়েক ঘন্টা সময়ক্ষেপন করা হয়।

 

এরপর তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। কিন্তু দীর্ঘ সময় পাওয়ায় ৬০লাখ টাকার কোকেনসহ সটকে পড়ে রিগ্যান।

 

একাধিক সুত্রে জানা যায়, নাটোরের লালপুর অর্জনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কোকেন ডিলার রিগ্যান পাবনার ঈশ্বরদী সরকারী কলেজের পেছনে বাসাভাড়া নিয়ে মাদকদ্রব্য কোকেনের ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে আটক তিন মাদক কারবারি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ক্রেতার নিকট কোকেন বিক্রয়ের জন্য বাজারের সুপারসপের ভিতরে ৩শ গ্রাম কোকেন নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান বাসীর পুলিশ ফোর্সসহ এসে তাদের আটক করে।

এসময় তাদের নিকট থেকে কোকেন উদ্ধার করা হয়।

 

এব্যাপারে শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান বাসীর জানান, ৩শ গ্রাম কোকেন নয়। তিনজনের নিকট থেকে ১৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা। আর কোকেন ডিলার রিগ্যানের বিষয়ে নিশ্চিত হয়ে তাকে আটকের জন্য অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তাকে শীঘ্রই আটক করা হবে।

 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, মাদক কারবারীদের বিষয়ে কোন ছাড় হবে না। মাদকের অভিযান জোড়দার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোকেনসহ আটক তিন কারবারিকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

চিরিরবন্দরে ১০০ কেজি গাজা ও ড্রামট্রাক সহ ৩ আসামী গ্রেফতার

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

আওয়ামী লীগের প্রচারণার গায়ক বিএনপির মঞ্চে, প্রশ্ন তৃণমূলে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শব-ই-বরাত উদযাপনের সময় অস্ত্র, আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে RMP Official logo with text in Bengali

রাজশাহীতে শব-ই-বরাত উদযাপন উপলক্ষে RMP-এর নিষেধাজ্ঞা

দালাল যখন অফিস পরিচালনা করবে জনগণ তখন চরম ভোগান্তিতে পড়বেই

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

আদালতের নিষেধাজ্ঞাকে ব্যবসা বানিয়ে রেখেছে এক কথিত সাংবাদিক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial