রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২ মার্চ ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: হৃদয় আলী (২৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়ার মো: বুলবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার ছিনতাই মামলার আসামি হৃদয় হোসেন কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গাপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ৩ টায় বেলডাঙ্গাপাড়া রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাইজভাণ্ডারী একাডেমির ১৬তম শিশু-কিশোর সমাবেশে বক্তারা শিশু-কিশোরদের কোমল প্রাণে ন্যায়নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে

লালমনিরহাটের হাতীবান্ধায় মসজিদ বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ওহাব আলী !

কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন

ওমর ফারুক হত্যাকাণ্ড সভ্যতার লজ্জা, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : অধিকারকর্মী শামীউল আলীম শাওন

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়ক নুর নবীর 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial