রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কালকিনিতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

নাসির উদ্দিন , মাদারীপুর প্রতিনিধিঃ

 

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে মেহেদী হাসান মামুন দপ্তরী(৪৫) নামে এক আ.লীগ নেতাকে দিনদুপুরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আ.লীগ নেতা বর্তমানে পৌরসভা আ.লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও পৌর এলাকার কাশিমপুর গ্রামের ইনু দপ্তরীর ছেলে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, আ.লীগে নেতা মেহেদী হাসান মামুন একটি মোটরসাইকেল যোগে কালকিনি বাজার থেকে ওষুধ কিনে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কাশিমপুর বাজারে দিকে রওনা দেয়। পথিমধ্যে কৃষ্ণনগর গ্রামের মজিবর কাউন্সিলরের বাড়ির মোড়ে পৌছলে ওৎ পেতে থাকা ৩/৪ জন দুর্বৃত্তরা মিলে গতিরোধ করে মেহেদী হাসান মামুনকে ছেনদা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আহত মেহেদী হাসান মামুন জানান, আমাকে কুপিয়ে আহত করার সময় আমি দুইজনকে চিনেছি। একজন গদাদরদ্দী গ্রামের সিরাজ বেপারীর ছেলে হুমায়ুন বেপারী এবং অপর একজন বাছির বেপারীর নাম। অন্যদের চিনতে পারিনি। আমার পরিবার মামলা করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত হুমায়ুন বেপারীকে এলাকায় পাওয়া যায়নি।

কালকিনি পৌরসভা আ.লীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন জানান, হুমায়ুন বেপারীর নেতৃত্বেই মামুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মামুন হোসেব জানান, অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

যৌথ বাহিনীর হাতে আটক যুবলীগের কর্মীকে বাঁচিয়ে দিলো পুলিশ 

পুলিশ সপ্তাহে আরএমপি’র কমিশনারসহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

“আমরা একটি বিছানা দিতে পারিনি”: ৩৩টি ক্ষুদ্র কফিন ও এক অচল সিস্টেমের চার্জশিট

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত—তারিক আজিজ সিজার

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial