রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল হোসেন (৩০) ও মো: সাদেকুল ইসলাম সাজদার (২৫)। শাকিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার মো: আলমের ছেলে ও সাদেকুল একই থানার চরখিদিরপুর এলাকার মো: বেচ্ছাদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার আশরাফের মোড়ে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টায় কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাকিল ও সাদেকুরকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তারা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কাস্টমার ঠকানোর নতুন বুদ্ধি , রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি 

দিনাজপুরে বীর ভাষাসৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রাবির দুই সাবেক সমন্বয়কের পদত্যাগ

কালকিনিতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

সেবার টেবিলে রাকাব ব্যবস্থাপকের ‘বিলাসী ঘুম

রাজশাহীতে আবারও ভবন ধ্বসের বীজ বপন

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial