রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কুষ্টিয়ায় ঈদে দুস্থরা টাকা ছাড়াই পছন্দের পোশাক পাবেন

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালিতে এবারের ঈদে দুস্থরা নিজের পছন্দের পোশাক পাবে, তার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী শাকিল আহমেদ তিয়াস। তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কুমারখালী থানা মোড় সংলগ্ন মতি সুপার মার্কেটে দোকানটির উদ্বোধন করেন শাকিল আহমেদ তিয়াসের বাবা নজরুল ইসলাম।
দোকানটির নাম রাখা হয়েছে ‘মানুষের প্রতি ভালোবাসা’। এখানে শিশু থেকে শুরু করে সকল বয়সীর জন্য নতুন জামা, গেঞ্জি, পাঞ্জাবীসহ বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে। দোকানটি এমনভাবে পরিচালিত হচ্ছে যে, কেউ চাইলে টাকা ছাড়াই পছন্দমতো একটি পোশাক নিতে পারবেন।
উদ্যোক্তা শাকিল আহমেদ তিয়াস বলেন, “নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ পূর্ণ হয় না। সমাজের অনেক মানুষ অনাবশ্যক পোশাক দেয়, যা অনেকের গায়ে পরে না। তাই আমি এমন উদ্যোগ নিয়েছি যেখানে দুস্থরা নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পারবেন। বিত্তবানদের উচিত ছিন্নমূল মানুষের জন্য কিছু করা।”
শাকিল আহমেদ তিয়াসের এই উদ্যোগ শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মানুষের জন্য নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা বৃদ্ধি করার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
দোকানটির উদ্বোধনকালে উপস্থিত স্থানীয়রা বলেন, “এই উদ্যোগ সমাজের সবচেয়ে দুর্বল ও প্রান্তিক মানুষদের জন্য আশার আলো। এমন উদ্যোগ সমাজের সবাইকে এগিয়ে আসতে প্রেরণা যোগাবে এবং ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে বিতরণ করবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পৈত্রিক ভিটায় ঘর মেরামতের কাজ করতে গিয়ে ভূমিদস্যুর নির্যাতন ও মারধরের শিকার হওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

পুঠিয়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি বন্ধে ইউএনও’র অভিযান

বিজয়ীর গলায় পরাজিতের মালা: রাজশাহীতে গণতন্ত্রের সৌন্দর্য

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাশরাফী-সাকিব

রামেবিতে অনলাইন আয়কর রিটার্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরী দিতে সক্রিয় প্রতারক চক্র, আটক-৪

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial