রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চট্টগ্রামে ধরার আলোচনা সভা অনুষ্ঠিত : এডভোকেট রানা দাশগুপ্ত আহ্বায়ক ও শারুদ নিজাম সদস্য সচিব 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১০, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: 

ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর আয়োজনে রবিবার (১০ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের পরিবেশ সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ আইনজীবী, সংগঠক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্তের সভাপতিত্বে ও পরিবেশ সংগঠক ও প্রাণপ্রকৃতি পত্রিকার সম্পাদক শারুদ নিজামের সঞ্চালনায় এ সভায় ক্যাডেট ফোরাম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধরা চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী।

মুখ্য আলোচক ছিলেন ধরা কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধরা’র কেন্দ্রিয় সহ আহবায়ক এম এস সিদ্দিকী, সদস্য আব্দুল করিম, সদস্য ইকবাল ফারুক, চট্টগ্রাম কলেজ প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ইউনুস হাসান, চট্টগ্রাম বন বিভাগের পরিচালক মোল্যা রেজাউল করিম।

পরিচিতি পর্ব শেষে “প্রকৃতি, পরিবেশ এবং পার্বত্য চট্টগ্রামঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়” বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্জন চাকমা ও বিধান চাকমা। তারা পার্বত্য চট্টগ্রামের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং এ থেকে পরিত্রাণের উপায় তুলে ধরেন।

বন্দরনগরী চট্টগ্রাম বিষয়ে গুরুত্বপূর্ণ ও সাবলীল প্রতিবেদন উপস্থাপন করেন চবি ভূগোল বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার। তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা, ভূমিধ্বস, অগ্নিকান্ড, বিদ্যুৎ বিপর্যয়, পাহাড় ধ্বস ও সুপেয় পানির বিষয় ও এর থেকে পরিত্রাণের উপায়সমূহ তুলে ধরেন।

চট্টগ্রাম শহরের বায়ুদূষণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন স্যার মরিস ব্রাউন স্কুলের শিক্ষিকা নাজমা ইয়াসমিন।

পেকুয়া হতে প্রবন্ধ উপস্থাপন করেন দেলোয়ার হোসাইন। চট্টগ্রাম নগরীর যানজট, ফুটপাথ দখল ও সুপেয় পানির সমস্যা নিয়ে আলোচনা করেন ফুলকলি গ্রুপের জিএম ও সমাজকর্মী এম এ সবুর।

কুতুবদিয়ার পরিবেশ ও প্রতিবেশের উপর প্রতিবেদন উপস্থাপন করেন শহিদুল ইসলাম। কর্ণফুলী দূষণ নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী।

চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক মোল্যা নজরুল ইসলাম পরিবেশ রক্ষায় দৈনন্দিন নাগরিক জীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সাবলীল আলোকপাত করেন।

চুনতি অভয়ারণ্য বিষয়ক বিস্তারিত আলোকপাত করেন শিক্ষক ও চুনতি গবেষক সানজিদা রহমান।

কক্সবাজারের পরিবেশ নিয়ে আলোচনা করেন ফজলুল কাদের চৌধুরী। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, বিকাশ চৌধুরী, লায়ন কোহিনুর কামাল, রেহানা বেগম রানু, আবসার মাহফুজ, সারোয়ার আমিন বাবু, জসিম চৌধুরী, প্রফেসর ইউনুস হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল করিম কিম প্রমুখ।

মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ধরা কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব জনাব শরীফ জামিল। তিনি ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিবেশ আন্দোলনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি ধরা কেন্দ্রিয় কমিটির পক্ষে এডভোকেট রানা দাশগুপ্তকে ধরা চট্টগ্রাম এর আহবায়ক ও প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজামকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক গান পরিবেশন করেন অভি কিম্বলে ও তার দল।

সভার শেষে ধরা চট্টগ্রাম এর সমন্বয়ক ইমাম হোসেন চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের আহবায়ক- কমিটির প্রস্তাবনা রাখেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষায় একুশে পদকে ভূষিত হওয়ায় অধ্যাপক ড জিনবোধি ভিক্ষুকে মিরসরাই সম্মিলিত বৌদ্ধ সমাজের শুভেচ্ছা 

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন 

দীর্ঘ ১৭ বছর পর রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে যুবদলের কমিটি গঠন

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দখলের প্রচেষ্টা : ৫ বৌদ্ধ ভিক্ষু আহত 

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুলিশ কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ প্রকাশের জেরে সামাজিক মাধ্যমে হুমকি,,থানায় জিডি

শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু নিয়ে চাঞ্চল্য

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial