রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২ মার্চ ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

 

সিপিসি-১, র‌্যাব-৫, রাজশাহী এবং শিবগঞ্জ থানা পুলিশের অপারেশন দল একটি সমন্বিত অভিযান পরিচালনা করে ০১ মার্চ ২০২৪ ইং তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত হত্যা মামলার সন্দেহভাজন আসামী ১। রুহুল আমিন কালু (৩৯), পিতা- মোঃ গানু, সাং-বহরম হঠাৎপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে।

 

উল্লেখ্য, গত ২৯ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ বৃদ্ধকে ভ্যান ভাড়া করার নামে বাড়ী থেকে ডেকে নিয়ে আগুনে পুরিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমকে আগুনে পুরিরে হত্যা করে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ০৪নং বাঁধের নিকটে ইটভাটা সংলগ্ন ফসলি জমিতে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ০১ মার্চ ২০২৪ ইং তারিখ একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে গত ০১/০৩/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২৩:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত মামলার সন্দেহভাজন আসামী ১। রুহুল আমিন কালু (৩৯), পিতা- মোঃ গানু, সাং-বহরম হঠাৎপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

লরির চাকায় পিষ্ট : প্রাণ গেল পিতা-পুত্র ও চালকের

রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর দ্বার উন্মোচন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জন

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯ ও মাদকদ্রব্য উদ্ধার

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial