রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন জুয়েল ইসলাম। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একনিষ্ঠ, পরিশ্রমী ও সদালাপী মানুষ। তাঁর মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনে নেমে এসেছে গভীর শোক।

 

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর পাঁচানিমাঠ ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে এবং পরে তাকে টিকাপাড়া ঈদগাহ্ গোরস্থানে দাফন করা হবে।

 

রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বলেন, “জুয়েল ইসলাম ছিলেন সৎ ও পরিশ্রমী একজন সাংবাদিক। তাঁর মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। সাংবাদিক সমাজ একটি বড় কল্যাণকর্তাকে হারাল। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি আমাদের সমবেদনা।”

 

সেক্রেটারি মো. সামসুল ইসলাম বলেন,”প্রবীণ সাংবাদিক হিসেবে জুয়েল ইসলাম সততা ও নিষ্ঠার প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

 

বরেন্দ্র প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা

জমকালো আয়োজনে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের, শাকিরার সুরের মূর্ছনায় মাতল মেক্সিকো

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৬

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

রাজপাড়ায় অভিজাত ফ্ল্যাটে ইয়াবার ছড়াছড়ি, স্বামী-স্ত্রী গ্রেফতার

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার; ছিনতাইকৃত সাইকেল উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial