রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৭, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চেম্বারের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, “চেম্বার শুধু ব্যবসায়ীদের সংগঠন নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি। নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”

 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে একটি আধুনিক ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পরিচালনা পর্ষদ স্থানীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেবে বলে আমি আশাবাদী।”

 

নবনির্বাচিত পরিচালক ইমাম মেহেদী বলেন, “আমরা ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কাজ করবো। চেম্বারকে আরও গতিশীল ও কার্যকর করতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসায়ী সমাজের অধিকার সংরক্ষণ, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রায় ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি 

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

ভোটের আমেজ নেই রাজশাহীতে: তৃণমূলের ক্ষোভ ও পেশাজীবীদের হাহাকার

বাগমারায় ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, হতদরিদ্রকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

নীলফামারী জলঢাকায় জাতীয় বীমা দিবস পালিত

রাজশাহী কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial