রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজপাড়ায় অভিজাত ফ্ল্যাটে ইয়াবার ছড়াছড়ি, স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৫, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত লক্ষীপুর প্যারামেডিকেল রোড। সেখানকার দশতলা ম্যাংগো টাওয়ারের তৃতীয় তলার একটি তিন কক্ষের ফ্ল্যাট — বাইরে থেকে দেখলে যেন কোনো সাধারণ পারিবারিক আবাস। কিন্তু সেই ফ্ল্যাটের ভেতরেই লুকানো ছিল বিপুল পরিমাণ মাদক।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, রাজশাহী। উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে, পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় এবং উপ-পরিদর্শক আল আমিন হোসেনের নেতৃত্বে চালানো এই অভিযানে ওই ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় স্বামী-স্ত্রী দুইজনকে।

গ্রেফতার হওয়া দুইজন হলেন — মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) এবং তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় একটি নীল পলি প্যাকেটে ১০০ পিস এবং একটি তিস্যু ব্যাগের ভেতরে ১০টি প্যাকেটে ২০০০ পিস — সব মিলিয়ে মোট ২১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২১০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার নানা প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেকের নাম উঠে আসতে পারে। প্রশ্ন এখন একটাই — এই দম্পতির নেটওয়ার্কে আরও কারা জড়িত, আর কতদূর বিস্তৃত এই চক্র?

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বিএডিসির উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো এলাকাবাসী

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও জাল টাকা উদ্ধার

রাজশাহীর নিরাপত্তায় নতুন অধ্যায়: দায়িত্ব নিচ্ছেন এসপি মোহাম্মদ নাঈমুল হাছান

পুলিশের দুর্বলতার সুযোগে সাধুরমোড়ে আরিফের প্রকাশ্যে ইয়াবা কারবার

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

পুলিশের প্রতিহিংসায় রাজশাহীতে এখন বলির পাঠা সাংবাদিকরা

রাজশাহীতে যুবদলের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ 

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা 

কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial