রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৫, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে হটাৎ পান বরজে আগুন লেগে প্রায় ৮০জন কৃষকের কোটি-কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১ ২টা ৪৫ মিনিটের দিকে বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের অন্তর্গত খোদাপুর সরদারপাড়া বিলের পান বরজে এই অগ্নিকান্ড সংঘটিত হয়। জুম্মার নামাজের সময় হওয়ায় পানের বরজে কোনো লোকজন ছিল না।এমন সময় পান বরজের দক্ষিন পার্শ্বে আগুন জ্বলতে দেখে পান বরজের কয়েকজন কৃষকরা চিৎকার শুরু করলে গ্রামের আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং বাগমারা উপজেলা ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।খবর পেয়ে মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং অবশেষে ২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন।

এ আগুন লাগার ঘটনায় কৃষকদের আনুমানিক ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নতুন বছর হওয়ার পান বরজে পুরানো অনেক পান ছিল যা এখন দুঃস্বপ্ন। আগুন লাগার কারন জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বিড়ি -সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সুত্রপাত।

খোদাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী জানান, জুম্মার নামাজের সময় হটাৎ পান বরজের দক্ষিন পার্শ্বে কিছুটা আগুন দেখা যায়। মুহূর্তেই তা বড় আকার ধারন করে ভয়াবহ রুপ নেই। স্থানীয় কৃষক ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কিন্তু তার আগেই আমাদের ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কষকরা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। মোহনপুর ও বাগমারা উপজেলার দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পুর্নভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। ধারনা করা হচ্ছে পান বরজের কাজের লোকজনের বিড়ি-সিগারেটের আগুন থেকেই ঘটনার সুত্রপাত।

বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, আপনার থেকেই শুনলাম এই মর্মান্তিক ঘটনা। কৃষি অফিসারের মাধ্যমে ভিজিট করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগীতা করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কানাডাসহ তিন দেশের প্রতিনিধির সৌজন্য সাক্ষাত

বরিশালে রিকশাচালকদের মাঝে ছাত্রনেতা মাসুমের রেইনকোট বিতরণ

ফসলি জমি রক্ষায় কঠোর প্রশাসন: দুর্গাপুরে অবৈধ পুকুর খননে জরিমানা ও ভেকু নিষ্ক্রিয়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৭ সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial