রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বোয়ালিয়া থানার অভিযানে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৫, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামে অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপসহ এক চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শফিকুল ইসলাম (৫৩)বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাতুয়া গ্রামের এস এম শাহিনুর রহমান(২৫) রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি গত ১৩ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহে তাঁর ভাইয়ের কাছে যাওয়ার জন্য বোয়ালিয়া থানার ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে একটি বাসে উঠেন। সেখানে বাসের সিটের উপর ল্যাপটপের ব্যাগ রেখে তিনি হাতমুখ ধোয়ার জন্য নিচে একটি হোটেলে যান। হাতমুখ ধুয়ে ফিরে এসে দেখেন তাঁর ল্যাপটপের ব্যাগের মধ্যে ল্যাপটপটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে বোয়ালিয়া থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী,পিপিএম -এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম চোরাই ল্যাপটপ উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির তাং, পিপিএম, এসআই ইকরামুল ইসলাম ও তাঁর টিম আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে। এরপর বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ১৫ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (১৪ই মার্চ দিবাগত) রাত পৌনে ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় আসামি মো: শফিকুল ইসলামকে চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জনগণের ভূমি স্মার্ট করার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ) নাগরিক সেবায় ব্যাপক পরিবর্তন

চুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক টানা তৃতীয়বারের মতো ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের চেয়ার নির্বাচিত

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,অন্যের জায়গায় ইমারত নির্মাণ

রাজশাহীতে যুবকদের নিয়ে যুববিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীকে সবুজ ও আধুনিক নগরী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক রিটন

চট্টগ্রামে পাহাড় কাটা, নদী দখল ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবিতে এ্যাডভিশন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু উৎসব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial