রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ জুন ২০২৫ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ!

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ১৫, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

এক দাখিল মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী খেলার মাঠ দখল করার অভিযোগ উঠেছে। খেলার মাঠ দখলের ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে তাদের কাছে অভিযোগের কপি প্রদান করা হয়। গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাস যৌথভাবে এ অভিযোগ দাখিল করে।

গোকুল মথুরা ফুটবল ক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন যৌথস্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত (জে.এল নং ১৫৩, রে: সার্ভে নং ৬, দাগ নং ৯৩) খেলার মাঠটির পরিমান ১ একর ০৬ শতাংশ। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামে থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির সংস্পর্শে এসেছে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ। যার মালিক গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারী। মাঠটিতে এ পর্যন্ত প্রায় ২৫০’র অধিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

 

অভিযোগে আরো বলা হয়েছে যে, তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের আবেগ এই প্রাচীন ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখল করতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাস থেকে ‘গোকুল মথুরা দাখিল মাদরাসা’ কর্তৃপক্ষ তৎপর। মাঠটি দখল করে সেখানে ভবন নির্মাণের অপচেষ্টাও চালাচ্ছে তারা।

অভিযোগে তিনদফা দাবি তুলে ধরে সরেজমিনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত-অনুসন্ধান সাপেক্ষে উল্লেখিত দাবিসূমহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন তারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ প্রকাশের পর ডিবির অভিযান: মাদক কারবারের মূল হোতা নুর আলী গ্রেপ্তার

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি 

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

বেলপুকুর থানার অভিযানে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

জুলাই গণহত্যার আসামি মহিদুল হকের দ্রুত জামিন, রাজশাহীতে প্রশ্নের ঝড়

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial