রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২২ মার্চ ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাধবপুরে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ ৪ জন নিহত

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার কাঠালিয়া গ্রামের আছমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব (১২), সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রমিক ইব্রাহীম (৩৫)। এছাড়া অপর এক পুরুষের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি পরিবারের আসবাবপত্রবোঝাই পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে চলছিল। পথে অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে পিকআপটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর পিকআপটি উদ্ধার করা হলে ভেতর থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ পাওয়া যায়।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

স্বাধীনতা দিবসে রাজশাহীতে যুবদলের কর্মসূচি

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার উদ্ধার; গ্রেফতার ৪

মোহনপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে আবাদি জমিতে পুকুর খনন

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

বালিয়াডাঙ্গীতে ৬০০শত পিজ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial