রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাজশাহীতে ছাত্রদের উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ডাবলু গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৫, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও গুলি চালানোর মাস্টারমাইন্ড রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রামস্থ এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। শুক্রবার রাতে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৫। আন্দোলন দমাতে সন্ত্রাসী বাহিনী ভাড়া করা, পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাগুলিকে গুলির আদেশ দেওয়া ও টাকা যোগানকারী মুল অধিনায়কের একজন ছিল ডাবলু সরকার।

৫ অক্টোবর (শনিবার) বিকাল ৩:৩০ ঘটিকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আদালতে হাজির করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে ২টি হত্যাসহ মোট ৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আদালত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের ৩ দিন রিমান্ড মঞ্জর করেছেন। ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। দুটি হত্যাসহ তাকেও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়।

রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের বিরুদ্ধে রাজশাহী নাগরীতে খুন, গুম, ভোট চুরি,জমি দখল, বিআরটিসি বাস থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারি কেলেঙ্কারি সহ নানা অভিযোগ রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন মাহফুজুর রহমান রিটন

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামি গ্রেপ্তার

জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

রাজশাহীতে বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে : পুলিশ কমিশনার

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

মাদকবিরোধী দিবসে জামায়াত যুব বিভাগের র‍্যালি-সমাবেশ রাজশাহীতে

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

দিনাজপুরে বীর ভাষাসৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন

১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’, মিলবে ভর্তুকি-ঋণসহ নানা সুবিধা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial