রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

টিকটকার রাজিয়া আইডি বটতলার মাদকের ‘গডফাদার’- আড়ালে থেকে চালাচ্ছে মাদক সাম্রাজ্য

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন আইডি বাগান পাড়া এখন এলাকাবাসীর কাছে ‘সরকারি মাদক স্পট’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে—মোড়ের রেললাইন থেকে খড়ির আড়ৎ পর্যন্ত এবং রেললাইন ঘেঁষা গলির বটতলা পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে। স্থানীয়দের ভাষ্য, ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১৮ ঘণ্টাই সক্রিয় থাকে এ কারবার। নেই কোনো বয়সের ভেদাভেদ—পঞ্চম-ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরাও টাকা দিলেই পাচ্ছে হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা।

স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে কিছু পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত। ছোটবেলা থেকেই সন্তানরা দেখে আসছে পরিবারের সদস্যদের মাদক বাণিজ্য ও দ্রুত অর্থ উপার্জন। ফলে অনেকেই পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে পারিবারিক ‘দায়িত্ব’ হিসেবে জড়িয়ে পড়ছে অবৈধ আয়ের এই চক্রে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের তরুণ-তরুণীদের বেতনভিত্তিক কর্মচারী হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, বটতলা এলাকাটি নিয়ন্ত্রণ করেন রাজিয়া নামের এক নারী, যিনি সামাজিক মাধ্যমে টিকটকার হিসেবে পরিচিত। নিজেকে বিদেশফেরত পরিচয় দিয়ে ব্যাংকে সঞ্চিত অর্থে সংসার চালানোর কথা বললেও স্থানীয়দের অভিযোগ—তিনি আড়াল থেকে মাদক কারবার নিয়ন্ত্রণ করেন। রাজিয়া, তাঁর মা এবং আরও দুই সহযোগী নিয়মিত লেনদেন তদারকি করেন বলে দাবি এলাকাবাসীর। এছাড়া আরও ২০-২৫টি পরিবার এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেলেও নিরাপত্তার কারণে কেউ প্রকাশ্যে নাম বলতে চাননি।

অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রাজিয়া বলেন, “আপনার অভিযোগ সঠিক রয়েছে। নিউজ করে কোনো লাভ নেই। আমি আর কী ফেমাস হব—আমি এমনিতেই টিকটকে ফেমাস, অনেকেই আমাকে চেনে, আমার অনেক ফ্যান-ফলোয়ার রয়েছে।

এ বিষয়ে রাজশাহী-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, “আমি যখন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলাম, তখন শহর অনেকটা মাদকমুক্ত ছিল। গত ১৭ বছরে আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়েছে। শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পর মাদক নির্মূলে সর্বোচ্চ ভূমিকা রাখব।”

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,মাসিক সভায় আইডি বাগান পাড়ার বিষয়টি সিনিয়রদের সঙ্গে আলোচনা করে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পুলিশ কমিশনার যোগদানের পর প্রথম নির্দেশই ছিল মাদক নির্মূল। নির্বাচনকালেও নিয়মিত অভিযান চালানো হয়েছে।

তবে এলাকাবাসীর প্রশ্ন—পুলিশ, ডিবি ও ডিএনসি’র গাড়ি নিয়মিত এলাকায় চলাচল করলেও কেন বন্ধ হচ্ছে না প্রকাশ্য বেচাকেনা? স্পষ্ট হটস্পট চিহ্নিত থাকার পরও কেন দৃশ্যমান পরিবর্তন নেই? দ্রুত ও দৃশ্যমান অভিযানের মাধ্যমে আইডি বাগান পাড়াকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সভা সম্পন্ন

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা  নাজরিন আরার গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য হতে পারে 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীর বাগমারায় অবৈধ সম্পদ থাকার পরও চাঁদাবাজির অভিযোগ 

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

যে ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলের হাতেই বাবার মৃত্যু!

‘সরকারি মাদক স্পট’ হিসেবে পরিচিত দাসপুকুর আইডি বাগানপাড়া!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial