রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী পর্যটন বার: রাত ১১টার পর মদ বিক্রি, শিক্ষার্থীরাও ঝুঁকিতে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ২৫, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে অবস্থিত এক পর্যটন বারে নিয়মবিরোধীভাবে মদ বিক্রি ও পরিবেশন চলমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় জানিয়েছে, ওই বারের লেট নাইট অনুমোদন নেই এবং সরকার ২১ বছরের নিচের ব্যক্তিকে মদ বিক্রি বা পরিবেশনের অনুমতি দেয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, বারের উপরের দ্বিতীয় ও তৃতীয় তলায় রাত ১১টা পর্যন্ত বসে শিক্ষার্থী ও তরুণরা মদ পান করতে পারে। রাত ১১টার পর গেটের মাধ্যমে মদ বিক্রি করা হয়, যা সাধারণ মূল্যের তুলনায় ২০০–৩০০ টাকা বেশি দামে বিক্রি হয়।

বিশেষ দিনগুলোতে যেমন নিউ ইয়ার, পহেলা বৈশাখ, ঈদ ও পূজা, অতিরিক্ত মদ্যপান ও ড্রিংক করে তরুণরা বাইক চালানোর সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই দিনগুলোতে বারে মদ বিক্রি করতে প্রশাসনকে ‘ম্যানেজমেন্ট খরচ’ বাবদ অতিরিক্ত টাকা দিতে হয়, যার কারণে ভোক্তারা সাধারণ মূল্যের তুলনায় ২০–৩০% বেশি দামে মদ কিনতে বাধ্য হন।

বারের খাবার সেবা নিয়েও অভিযোগ রয়েছে। বারে বসে খাবার কিনতে গেলে বাজার মূল্যের তুলনায় ডবল বা অতিরিক্ত দাম দিতে হয়। কাঁচা বুট বা সাধারণ খাবার যা বাইরে ২০–৩০ টাকায় পাওয়া যায়, বারে ১০০ টাকার উপরে বিক্রি হয়। স্থানীয়রা বলেন, বার থেকে বাইরে থেকে খাবার আনা নিষিদ্ধ থাকায় ভোক্তারা বাধ্য হয়ে বারের অতিরিক্ত দামে খাবার কিনতে হয়।

বারের ম্যানেজার সাইদুর আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি। স্থানীয় সূত্র জানায়, বিগত সময়ে বারের লাইসেন্স ও প্রশাসন আওয়ামী লীগের মহানগর নেতাদের সহযোগিতায় ম্যানেজ করা হয়েছে। এছাড়াও তিনি সুদে টাকা খাটাই বা জোরপূর্বক অর্থ আদায়ের একাধিক অভিযোগের সঙ্গে জড়িত।

বারের কর্মকর্তা রাজ্জাক, ম্যানেজার সাইদুরের নিকট বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত। রাজ্জাকের ফেসবুকে আগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা ছবি প্রচারিত হতো এবং সেই ছবি দেখিয়ে প্রশাসনসহ সবাইকে ভয়ভীতি দেখানো হতো। ৫ আগস্টের পর সেই ছবি ফেসবুক থেকে ডিলেট করা হলেও গণমাধ্যম কর্মীদের কাছে এখনো সংরক্ষিত রয়েছে।

এছাড়াও রাজ্জাকের বিয়েতে রাজশাহী মহানগরের বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেহেদী হাসান জানিয়েছেন, ওই বারের লেট নাইট অনুমোদন নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শক ‘ক’ সার্কেল হেলাল উদ্দীন জানিয়েছেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগামীকাল থেকে বারের বিষয়ে তদন্ত ও অনুসন্ধান শুরু করবেন।

রাজশাহীতে এই পরিস্থিতি আইন ভঙ্গের আওতায় পড়ে, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বারের লাইসেন্স শর্ত উভয়ই উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় অপ্রাপ্তবয়সী শিক্ষার্থী ও তরুণদের ঝুঁকিপূর্ণ পরিবেশে মদ্যপান চলছেই, এবং ভোক্তাদের অতিরিক্ত দামে খাবার বিক্রি করে ঠকানো নিয়মিত সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে রনি-নাদিম

বাঘা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ লাখ টাকার দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

সারাদেশে ধর্ষণ, ছিনতাই রুখতে রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন

রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী সড়ক বিভাগের আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী নানা অনিয়ম

দিল্লির কোন গোলামকে আর রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

ঋণ কেলেঙ্কারিতে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সাবেক এমডি হামিদ!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial