রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৭ অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

৫ উদ্যোগের কথা বলে নগরবাসীকে সম্মাননা উৎসর্গ রাসিক প্রশাসকের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৭, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  পুরস্কার হাতে পেয়েও নিজের কাছে রাখলেন না, পুরোটাই তুলে দিলেন নগরবাসীর হাতে। শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিতে পাওয়া বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে অংশীজন সম্মেলনে মঞ্চে উন্মোচন করা হয় সম্মাননার ক্রেস্ট ও সনদ। কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসককে। সেখানেই রিটন বলেন, “অর্জিত এই বিশেষ সম্মাননা আমি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করছি।”

“সবার পরিশ্রমের ফল”

প্রশাসক বলেন, এই অর্জন স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীসহ সবার নিরলস পরিশ্রমের ফল। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি সহযোগিতার জন্য নগরবাসীকেও ধন্যবাদ দেন তিনি। তাঁর ভাষায়, এই স্বীকৃতি তাঁদের আরও অনুপ্রাণিত করবে, আর সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার কাজ চলবে।

খালেদা জিয়ার প্রসঙ্গ

বক্তব্যে ইতিহাসও টেনে আনেন রিটন। তিনি স্মরণ করেন, ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সন্তানের পিতার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

নগরীর জন্য কী কী আসছে

মহিলা কলেজ রোডে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ইতোমধ্যে হয়েছে

সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ

খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড তৈরি

দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ

যানজট কমাতে অটোরিকশায় শৃঙ্খলা আনা

রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ মহানগরী করতে নগরবাসীর সহযোগিতাও চান প্রশাসক।

মঞ্চে যাঁরা ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। সঞ্চালনায় ছিলেন সচিব সোহেল রানা। বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক, ডা. ফরহাদ হোসেন, ওবাইদুর রহমান ও ফিরোজা বেগম রেখা। মঞ্চে আরও ছিলেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial