রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ বোয়ালিয়া থানা পূর্ব অন্তর্গত রাজশাহী সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের যুবদলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা আয়োজন করা হয়।

 

৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় রাজশাহী নগরীর বেলদারপাড়ার মোড়ে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহফুজুর রহমান রিটন , আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন মোঃ শরিফুল ইসলাম জনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল। এছাড়া সঞ্চালনা করেন মোঃ রুবেল শেখ মেরাজ ও মোঃ পিয়ারুল ইসলাম পিন্টু, সদস্য আহবায়ক কমিটি , রাজশাহী মহানগর যুবদল।

 

কর্মী সভায় মো: পিয়ারুল ইসলাম পিন্টুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সাগর পাড়া থেকে বেলদারপাড়াই অনুষ্ঠানে উপস্থিত হয় । এরপর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন জাতীয় পতাকা ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করেন।

 

কর্মী সভায় বক্তারা বলেন, রাজশাহী সহ সারা দেশে দীর্ঘদিন যুবদলের কমিটি হয়নি । আমরা অনেকবার চেষ্টা করেও কমিটি দিতে পারি নাই। বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচার সরকার শেখ হাসিনা। যিনি কখনোই কারো ভালো দেখতে পারেনি । ঘুম, খুন ,অন্যায় ,অত্যাচার সহ দেশের মানুষকে ভোটার অধিকার কেড়ে নিয়ে ১৭টা বছর জ্বালিয়েছে। ৫ আগস্টে ছাত্র-জনতার বিক্ষোপে তার নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যিনি কর্মীদের ফেলে চলে যায় তিনি নেতা হওয়ার যোগ্যতা রাখেনা। রাজশাহীর প্রতিটি ওয়ার্ডে যুবদলের যে কমিটি হবে সেটা ফ্রেশ কমিটি হওয়া যায়। যারা কমিটির দায়িত্ব নেওয়ার জন্য নাম লেখাবেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জড়িত থাকা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও মাদক সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তাদের পর থেকে বহিষ্কার করা হবে। যারা বিগত সময় দলের মিটিং মিছিল করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন তারা ভেবে না নতুনদের মাঝে আপনাদের আমরা ভুলে যাব। আপনারা দলে শাসন মানে জায়গা দেওয়া হবে। আমাদের আশেপাশে অনেক আওয়ামী লীগ সহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে তাদের বলতে চাই আপনারা দেশে এমন কোন কিছু করবেন না যার জন্য আমাদের আপনাদের উপরে চড়াও হতে হয়। যে নেত্রী নেতাকর্মীদেরকে রেখে দেশ থেকে পালিয়ে যায় তার নির্দেশে যদি হরতাল অবরোধ করার চেষ্টা করেন আপনাদের পিঠের চামড়া থাকবে না। আমাদের যুবদল কর্মীদের বলতে চাই আপনারা যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের উপরে অত্যাচার করে নাই তাদের কিছু বলার দরকার নাই । আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের রক্তাক্ত ও জীবন নিয়েছে তাদের কোন ছাড় দেওয়া হবে না তাদের দেখা মাত্রই আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে আরএমপি ও চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার

ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ রাজশাহীতে তিন মাদক কারবারি আটক

নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক

গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, পৌরসভায় ১৪৪ ধারা জারি

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’- অর্থ প্রতিমন্ত্রী

রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial