রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবি কুমিল্লা জেলা সমিতির নেতৃত্বে রহিম-তরিকুর

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

ফাহিমা করিম বন্যা, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুর রহিম, এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফলিত গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারিকুর রহমান।

সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি কুমিল্লার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সহ-সভাপতি: মো. শহীদুল ইসলাম সুমন, মো. সাখাওয়াতুর রহমান ইমন, রায়হানে গাউস পেয়ারী, মেহেদী হাসান আশরাফী, ধনঞ্জয় চন্দ্র দাস, দীন মোহাম্মদ, মো. সোহান মিয়া, নুসরাত জাহান হিভা।

যুগ্ম সাধারণ সম্পাদক: ইয়াসিন মিয়া, মেহেদী হাসান সৈকত, সাজ্জাদ হোসাইন সাকিব, মো. রায়হান উদ্দীন, মো. সাইফুল ইসলাম, কামাল হোসেন অপু, শাহ্‌ মোস্তফা শাওন, সাইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: মো. আশরাফুল আলম, মোহাম্মদ রাকিবুল আমিন, নেছার উদ্দিন চৌধুরী, সানজিদা আক্তার। অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান।

এছাড়া প্রচার, দপ্তর, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা, সমাজসেবা, ছাত্রকল্যাণ, তথ্যপ্রযুক্তি, কর্মসূচি পরিকল্পনা, ত্রাণ ও ধর্মবিষয়ক সম্পাদকসহ প্রায় ৫০ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

২০১১ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলা সমিতি শুরু থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুমিল্লার শিক্ষার্থীদের পাশে রয়েছে। বর্তমানে রাবিতে প্রায় ৫০০ শিক্ষার্থী কুমিল্লা জেলা থেকে এসেছেন, যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত। প্রতি বছর শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী চেম্বার নির্বাচন: পরিচালক পদে শাকিলুর রহমান শাকিলের জয়

পদ প্রত্যাশী সাবেক যুবলীগ নেতা রনি’র বিরুদ্ধে চাঁদা দাবি ও ভুমি দখলের অভিযোগে মানববন্ধন 

বোয়ালিয়া থানার বড় সাফল্য: বিস্ফোরকসহ সংঘবদ্ধ চক্র আটক

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ভোজন রসিক রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের অনিয়ম

সরগম একাডেমির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

আরএমপি ডিবি’র অভিযানে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেপ্তার ২

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial