রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৩ জুলাই ২০২৪ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

র‍্যাবের জালে অবশেষে মাদক সম্রাট কবির ২ কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৩, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মাদক সম্রাট কবিরকে পদ্মার দুর্গম চরে মাটির ০২ ফিট গভীর হতে ০২ কেজি হেরোইনসহ যার মূল্য আনুমানিক ২ কোটি টাকা গ্রেফতার করে।

 

মামলা সূত্রে জানা যায় , ০৩ জুলাই ২০২৪ তারিখ

সকাল-০৫.৪৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যচর রুবেল পাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ কবির (৩০), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-মধ্যচর রুবেলপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে এবং আলামত হেরোইন – ০২ কেজি, মোবাইল- ০২টি, সীম -০২ টি, নগদ= ৫৩,০০০/- টাকা উদ্ধার করা হয় ।

 

ঘটনা সূত্রে র‍্যাব-৫ জানাই , র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যচর রুবেলপাড়া গ্রামস্থ সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে ০১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি চৌকস আভিযানিক দল গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা খড়ের স্তূপের নীচে মাটির ০২ ফিট গভীরে পোতানো অবস্থায় ০২ কেজি অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে।

 

জব্দকৃত মালামাল

 

র‍্যাব-৫ আরও জানাই , ধৃত আসামী পেশায় ট্রাক্টর চালায় এবং কৃষি কাজ করে। উক্ত পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। সে দীর্ঘদিন যাবত ট্রাক্টর চালানোর আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল ।

 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুর যুব গ্রাম উদ্দ্যোক্তা পরিষদের প্রচার কমিটির সভাপতি সাংবাদিক মুন্না ইসলাম

কাটাখালীতে বিশেষ অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক মাদক কারবারি

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

রাজশাহীতে সহকারী কাজী বিস্ফোরক মামলায় আটক, ধরা ছোঁয়ার বাইরে প্রতারক শাওন কাজী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial