রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৫ মে ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৫, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক দুইটি মামলার ৪ ও ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং ১২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ শাহিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোহাম্মদ শাহিন আলীর বিরুদ্ধে একটি মামলায় ৪ মাসের কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপর একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যায় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শাহিন কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের দিকনির্দেশনায় এটিএসআই মো: ইমরুল হোসেন ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে কাটাখালী থানার জয়পুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বইমেলার শেষ দিনে ছন্দপুরের যাত্রা শুরু 

নিজ অর্থায়নে রাস্তা মেরামত উদ্যোগ নিলেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার

জুয়া খেলার অপরাধে জুয়ার স্পট থেকে ০৯ জুয়ারী গ্রেফতার

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১

বর্ষায় সাপের কামড়ে বিপর্যস্ত রাজশাহী: ৬৬ দিনে ৩৩ জন রোগী ভর্তি 

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে কাজী মাহমুদুল হাসান (মামুন)

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial