রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শেখ হাসিনার পতন ঠেকাতে রাজশাহীতে দুই হাতে গুলি চালানো রুবেল গ্রেফতার 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজশাহীর আলুপট্টিতে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন ও পুলিশ তুমুল অত্যাচার চালানো হয় ছাত্র জনতার উপর। ১০০০-১২০০ জন হাতে রাইফেল, পিস্তল, রিভলবার, ককটেল, রামদা, কিরিচ, হাসুয়া ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলকারী ছাত্র-জনতার উপর গুলি করতে করতে তাড়া করে। উক্ত ঘটনায় যুবলীগ নেতা জহিরুল হক রুবেল দুই হাতে দুই পিস্তল নিয়ে ১৯ জনকে গুলিবিদ্ধ করেন। যে ঘটনায় চারজন মারা গেলেও দুইজনের নিহত মামলার আসামি রুবেলকে কুমিল্লা হতে র‍্যাব- ১০ গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ এর এএসপি সোহেল জানায়, ঘটনায় আসামীদের কর্মকান্ডের মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ, স্থির চিত্র বিভিন্ন জায়গায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ, স্থির চিত্রে ৩নং এজাহারনামীয় আসামী মোঃ জহিরুল হক রুবেল (৪১)’কে মাথায় কালো রংয়ের হেলমেট এবং মুখে মাস্ক পরিহিত অবস্থায় তার দুই হাতে দুটি পিস্তল দিয়ে একাধারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথারি গুলি করতে থাকে।

র‍্যাব-১০, যাত্রাবাড়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামী জহিরুল হক রুবেল কক্সবাজার থেকে কুমিল্লা হয়ে ঢাকার দিকে আসতেছে। এর প্রেক্ষিতে র‍্যাব-১০ অভিযানে জহিরুল হক রুবেল’কে অদ্য- ১৪/০৯/২০২৪ খ্রিঃ তারিখ সময় রাত্রী-০০.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি ব্রিজের উপর হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩নং এজাহারনামীয় আসামী মোঃ জহিরুল হক রুবেল (৪১), উক্ত হত্যাকান্ডগুলোর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

এএসপি সোহেল আরো জানাই, রুবেল আটক করার পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাজশাহীর র‍্যাব-৫ পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে বলেন, সাকিব আনজুম ও রায়হান হত্যার আসামী রুবেল। তার সহযোগী যারা ছিল তাদের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাাবাদ করার পর থানার মাধ্যমে বিজ্ঞ আদালত থেকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে বাবা-ছেলে আটক,টাকার বিনিময়ে ছাড়া পেলো ছেলে

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

রাজশাহী চেম্বারে বিজয়ের হাসি: মোড়া প্রতীকে ইমাম মেহেদীর জয়

ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রায় রাজশাহীতে নতুন সংগঠন গঠন

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’- অর্থ প্রতিমন্ত্রী

রাজশাহীর সাহেববাজারে ‘হোটেল প্রবাসী’তে অনৈতিক কার্যকলাপ ও মাদকের আসর: থানায় অভিযোগ

দুঃস্থ-অসহায় ও গরীবদের মাঝে এ্যাড ভিশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরন 

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial