রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সবুজ ধানের মাঠে যুবদল নেতার স্কেভেটর ২০ কৃষকের স্বপ্ন ধুলিসাৎ, আতংকে বাড়ি ছাড়া

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৬, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: 

রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের নামে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খোর্দ্দকৌর এলাকার ডজনখানেক কৃষকের জমি জোরপূর্বক দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বাগমারার নিমাই বিলে প্রায় ৬০ বিঘা ধানি জমি নেট দিয়ে ঘিরে নিজ দখলে নেন টুটুল বাহিনী। সবুজ ধানি জমিতে রাতের আঁধারে স্কেভেটর মেশিন চালিয়ে ধূসর বর্ণে রূপ দেন তারা। এ ব্যাপারে কেউ যেনো কোন মুখ না খোলে এজন্য এলাকায় আতংক ছড়াতে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি প্রদান করে তার দলবল। এতে আতংকে এলাকা ছেড়েছেন অনেকেই।

গত ১৯ মার্চ এ নিয়ে রাজশাহী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাগমারা আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নাম্বার ৩৪৭/২০২৫ (বাগমারা), ধারা: ১৫(১) আালুমহল ও মাটি ব্যবস্হাপনা আইন। মামলাটি দায়ের করেছেন আফাজ উদ্দিন প্রামাণিক নামের এক ভুক্তভোগী কৃষক।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রতিবেদককে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী হোসেন আলী পিয়ারা। আদালতে দায়ের করা মামলার সূত্র ধরে তিনি বলেন, গত ২ মার্চ রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও তার সহযোগী তাহেরপুর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তাহেরপুর ৮নং ওয়ার্ড যুবদল নেতা শরিফুজ্জামান শরিফ, ভবানীগঞ্জ যুবদলের সাবেক সভাপতি মানিক, যুবনেতা শাহাদাত, ইমন, সাদ্দাম সহ প্রায় ডজনখানেক যুবদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে বাদী আফাজ উদ্দিন সহ বহু কৃষকের পাকা ধানি জমির ধান এক্সেভেটর মেশিন চালিয়ে নষ্ট করে সেখানে জোরপূর্বক পুকুর খনন করে; যা এসএ এ্যান্ড টিপিএ্যাক্ট ১৯৫০ এর ১৪৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়াও মহামান্য হাইকোর্ট বিভাগের ১৯/০৩/২০১৯ ইং তারিখের রিট পিটিশন নং ২৪৭৬/২০১৯ এর আদেশ মতে ধানী শ্রেণীর জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধের নির্দেশনার নজিরও রয়েছে। কিন্তু মামলার আসামীরা স্হানীয় পেশীশক্তি ও রাজনৈতিক দাপট দেখিয়ে আবাদি জমির ফসল নষ্ট করেছেন এবং বাদীসহ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সাক্ষীগণকে বাড়িছাড়া করেছেন। এ বিষয়ে বাদীসহ ভুক্তভোগীগণ থানা কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগপূর্বক শরণাপন্ন হলেও তারা ভুক্তভোগীদের কোনো সহযোগিতা করেননি।

মামলার বাদী ও ভুক্তভোগী আফাজ উদ্দিন প্রামাণিক বলেন, ৯৩ শতক জমিত আমার ধানগাছ ছিল। সপ্তাহখানেক পরই ধান কেটে ঘরে তোলা যেতো। কিন্তু টুটুলের ক্যাডার বাহিনী জোরপূর্বক আমার ধানি জমিতে স্কেভেটর মেশিন চালিয়ে তা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শুধু আমার না, আমার মতো আরও প্রায় ২০জন কৃষকের ধানি জমিও নষ্ট করে তারা পুকুর খনন করছে। বাগমারার সবখানে তারা এভাবে পুকুর কেটে মাটি বিক্রি করে বেড়াচ্ছে, তাও জোরপূর্বক। শুভডাঙ্গা ইউনিয়নে আর মাত্র দুটি জাগয়া আছে যেখানে ধান চাষ হয়, যা দিয়ে এই ইউনিয়নের মানুষের ভাতের যোগান হয়। এগুলোও যদি তারা পুকুর কাটে তাহলে ধানি জমিই আর অবশিষ্ট থাকবে না। তাদের এই কাজে বাধা দেওয়ায় আমার ছেলে ও ছেলের বউ সহ অনেককেই বাড়িছাড়া হতে হয়েছে। পুলিশ-প্রশাসনের কাছে গিয়েও কোনো সহায়তা পায়নি।

একই গ্রামের আরেক ভুক্তভোগী শিক্ষক আমজাদ হোসেন বলেন, আমার জমিতে আমাকে না জানিয়েই একদল দখলকারী জমির ধান নষ্ট করে পুকুর খননে করেছে টুটুলের লোকজন। থানা-পুলিশ-ইউএনও সকার কাছে গিয়েছি, কোনো লাভ হয়নি। তারা উল্টো বলে, আমরা অসহায়-নিরুপায়। পরিবেশের ক্ষতি করে, অন্যের জমি দখল করে কিছু সন্ত্রাসীর এমন বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ করায় উল্টো আমরাই বাড়ি ছাড়া। রাজনৈতিক সন্ত্রাসীদের এমন আচরণে বেশ ঝুঁকিপূর্ণ দিনানিপাত করতে হচ্ছে বলেও জানান শিক্ষক আমজাদ হোসেন। তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের সহায়তা না পেয়ে আমরা রাজশাহীর কিছু সুশীল, পরিবেশবাদী সংগঠন ও সাংবাদিকের সরণাপন্ন হলে তারা আমাদের নিয়ে তাদের সংগঠন সমেত জেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন এবং স্বরাষ্ট্র, কৃষি, পরিবেশ ও ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। তবুও প্রতিকার মেলেনি।

পুকুর খনন ও পরিবেশ বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগরের সবুজ সংহতির সদস্য সচিব নাজমুল হাসান রাজু বলেন, রাজশাহীতে এক দশকে ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। এভাবে চলতে থাকলে এক সময় আমাদের খাবার বাইরে থেকে আমদানি করে খেতে হবে। চাষযোগ্য আর জমিই থাকবে না। প্রশাসন যদি পরিবেশ রক্ষায় ও অন্যায় প্রতিরোধে যথাযথ পদক্ষেপ না নেয়, তবে আমরা আগামীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী বলেন, আমরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যেমে এক ফ্যাসিস্ট সরিয়েছি, আরেক ফ্যাসিস্টের উত্থানের জন্য না। পরিবেশের ক্ষতি করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং জমি দখল করে যারা আজ সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে তাদেরও আমরা কোনো প্রকার ছাড় দিবো না এবং যাদের দায়িত্ব এসব বিষয় তদারকি করার; তারাও যদি উদাসীন থাকে তাদের নিয়েও আমরা চুপ থাকবো না। ভুক্তভোগীদের মামলায় এজহার নামীয় আসামীদের সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে এ্যারেস্ট না করলে আমরা ঈদের পর প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবো বলে হুসিয়ারি দেন তিনি।

জমি দখল, পুকুর খনন, ভয়ভীতির অভিযোগ ও মামলার বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও বানোয়াট। আমি সেদিন ঢাকায় ছিলাম। আর এসব বিষয়ে আমি একেবারেই ওয়াকিবহাল না। কেউ হয়তো আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এমনটা করছে।

এব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা দুই দফায় পদক্ষেপ নিয়েছি। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে স্কেভেটর মেশিন পুলিশ ও ইউএনও মহোদয়ের সাথে ভেঙ্গে আসা হয়েছে। আইনি প্রক্রিয়ার বিষয়ে ওসি তৌহিদ বলেন, এই ঘটনায় থানায় একটি যে জিডি টা হয়েছে, তার তদন্ত হচ্ছে; সেই বিষয়টি আদালতে প্রসিকিউশনের জন্যও পাঠানো হয়েছে। প্রসিকিউশনের পর আদালতের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপদ নেওয়া হবে। তবে এখানে যদি ইউএনও কিংবা এসিল্যান্ড তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা খাটিয়ে তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতারের আদেশ দিতেন তবে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারতাম বলেও জানান তিনি।

তবে বাগমারা উপজেলা জেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল ইসলামের (ইউএনও) ভাষ্য, গত কয়েক সপ্তাহে প্রায় সাত টার মতো অভিযান পরিচালনা হয়েছে। এর মধ্যে একজনকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলেও পাঠিয়েছি। দুই টা স্কেভেটর মেশিন আটক করে ডেসট্রয় করা হয়েছে। তবে গভীর রাতে এবং প্রত্যন্ত গ্রামের ভেতরে এসব অবৈধ কর্মকান্ড হওয়ায় আমাদের বেশ বেগ পেতে হয়। তাছাড়া, গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনার নিয়মও নেই। তাই অনেক ক্ষেত্রেই এসব ভূমিদস্যূরা পার পেয়ে যাচ্ছে। তবে আমরা এটা নিয়ে এখনও কাজ করে যাচ্ছি বলে জানান ইউএনও মো. মাহবুবুল ইসলাম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

রাজশাহীর ছোটবনগ্রামের পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী

রাবিতে শিক্ষক-কর্মচারিদের ১৪ তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন

রাজশাহীতে ছাত্রদের উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ডাবলু গ্রেফতার

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চিরিরবন্দরে ১০০ কেজি গাজা ও ড্রামট্রাক সহ ৩ আসামী গ্রেফতার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

রাজশাহীর চারঘাটে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার: ১

মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial