রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সোনাইকান্দি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার অপেক্ষায় সমর্থকদের নামাজ আদায়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সোনাইকান্দি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে চলছে গণনা কার্যক্রম। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকা জামায়াতে ইসলামীর সমর্থকদের কেন্দ্রের বাইরে জামাতে নামাজ আদায় করতে দেখা যায়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের আশপাশে অবস্থান নেন। এরই মধ্যে জামায়াত সমর্থকরা নিজ উদ্যোগে জামাত গঠন করে মাগরিবের নামাজ আদায় করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ফলাফল ঘোষণাকে ঘিরে কেন্দ্র এলাকায় উৎসুক পরিবেশ বিরাজ করছে। সমর্থকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ প্রার্থীর জয়ের প্রত্যাশায় অপেক্ষা করছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:স্ব উপা শিখা চাকমা! 

রাতুল ও আয়নাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

মোহনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

রাজশাহীর বানেস্বরে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক

রাজশাহীতে জিপ প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

আইএইচটি শাখা ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial