রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ৫, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মহানগরীর বাটার মোড় এলাকায় রাজশাহী মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর অর রশিদ মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিজানুর রহমান মিনু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেন। তিনি বলেন, রাজশাহীর উন্নয়ন ও রাজনৈতিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। রাজশাহীর নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ও ভালোবাসা আজও দলের মানুষের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কোরবানির বর্জ্য রাখার জন্য এলাকা জুড়ে যুবনেতাদের পলিথিন বিতরণ

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

পটিয়ায় মাহফিলে মোতাহেরুল ইসলাম এমপি যুগে যুগে ধর্মকে সজীব ও সতেজ করার জন্য শিক্ষকরূপে হেদায়েতের পথ দেখিয়েছেন আউলিয়ারা

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশের পর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ভূমি দখল-চাঁদাবাজিতে জড়িত হলে আইনে সোপর্দ করুন- মিনু

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের ব্যস্ততম রাত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় মসজিদ বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ওহাব আলী !

রাজশাহীর বাগমারায় অবৈধ সম্পদ থাকার পরও চাঁদাবাজির অভিযোগ 

রাজশাহী দুর্গাপুরে অদৃশ্য কারণে পুকুরের মাছ মরে শেষ 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial