রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দুর্গাপুরে কোচিং শিক্ষকের কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ফোনালাপ ফাঁস

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২০, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর আড়ইল ফকির পাড়া গ্রামের মাহাবুর রহমান নামের এক কথিত শিক্ষকের বিরুদ্ধে কোচিং সেন্টারে পড়তে আসা এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করতে কুপ্রস্তাব দেওয়ার মতো ভয়ংকর এক অভিযোগ উঠেছে।

গত কয়েকদিন আগে থেকে এক কলেজ শিক্ষার্থীকে উক্ত এলাকার কথিত শিক্ষক মাহাবুর রহমানের একাধিক এমন ফোনালাপ ছড়িয়ে পড়েছে মানুষের হাতে হাতে।

ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায়, ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীকে ফোন করে নানান রকম ভাবে কুপ্রস্তাব দিয়ে তাকে যৌন হয়রানি করার চেষ্টা করছে কথিত শিক্ষক মাহাবুর রহমান। এছাড়াও জানা যায় অভিযুক্ত মাহাবুর রহমান উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউপির আড়ইলে অবস্থিত কমিউনিটি ক্লিনিক চাকরিও করেন। পাশাপাশি তিনি উজালখলসি এলাকায় শিক্ষার্থীদের কোচিং সেন্টারের মাধ্যমে প্রাইভেট পড়ান।

স্থানীয় ও অভিভাবকরা, ওই কোচিং সেন্টারের শিক্ষকের এমন কর্মকান্ডে উদ্বেগ জানিয়েছেন। কথোপকথনের রেকর্ড নিয়ে এলাকায় সাধারণের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কুপ্রস্তাব দেওয়া মাহাবুরের এমন মনোভাবে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীরা এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। এছাড়াও সেখানকার কয়েক জন শিক্ষার্থী ওই ঘটনার প্রতিবাদ জানালে তাদেরকেও মুখ বন্ধ করতে দেওয়া হয় হুমকি। ঘটনার বিষয়ে ফায়সালা পেতে স্থানীয়দের দ্বারস্থও হন ভুক্তভোগী ও কলেজ শিক্ষার্থী।

তবে অভিযুক্ত কথিত শিক্ষক মাহাবুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তার নিকট প্রতিনিধি পাঠালে জানাই, এই বিষয় টি ইউএনও ম্যাডাম কে জানানো আছে উনি দেখছে বিষয়টি। পড়ে তাঁকে মুঠোফোন পেলে তিনি বক্তব্য পাল্টিয়ে বলে এটা চাদাবাজ চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অন্য সাংবাদিকে জানায়, এটা আমার ভয়েজ নয় AI দিয়ে বানানো।

এ বেপারে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দুলাল আলম জানায়, বিষয়টি লজ্জা জনক তবে এটা আমার প্রতিষ্ঠানের বিষয় নয় শিক্ষার্থীর অভিভাবক দের অভিযোগ দিয়ে ব্যাবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমি মনে করি ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন. এমন কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নিবো।

এ বিষয়ে কথা বলতে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না উনার সাথে আমার কখনও পরিচয় হয়নি। ছাত্রীর পরিবার অভিযোগ দিলে সেটার ব্যাবস্থা নেওয়া হবে ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে 

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

গোদাগাড়ীতে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, আহত-১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial