রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

সভাপতি নির্বাচিত আল-আমিন সরকার টিটু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দিলীপ

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আল-আমিন সরকার টিটু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ দিলীপ নির্বাচিত হয়েছেন।

 

২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টির মোড়স্থ পদ্মা কমিউনিটি সেন্টারে (সচ্ছ টাওয়ারের সামনে) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোট প্রদান করেন সমিতির সদস্যরা।

 

ফলাফল ঘোষণার পর বিজয়ী আল-আমিন সরকার টিটু বলেন, “আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা চেষ্টা করব সমিতির সকল সদস্যের স্বার্থ সংরক্ষণে কাজ করার।’’

 

সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুর রউফ দিলীপ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গাড়ির মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সমস্যার সমাধানে সবসময় পাশে থাকব।”

 

এসময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিকদের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজশাহীতে বাংলাদেশ জামাতে ইসলামী যুব সমাবেশ উদযাপন

ধর্ষণের প্রতিবাদে রাবিতে প্রকাশ্যে প্রতীকী ফাঁসি 

যৌতুক বিহীন ২০ জোরা রিয়ে দিনাজপুরে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জন

জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ, রামেবি ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম

বাগমারায় যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঈদের দ্বিতীয় দিনে মানবিক উদ্যোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial