রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাগমারায় যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ঈদের দিন শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সংঘবদ্ধ একটি দল এ তাণ্ডব চালায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা এবং ছাত্রলীগকর্মী শামীম ওসমান ও ফরিদ ইসলাম। একই মহল্লায় অবস্থিত তিনটি বাড়ির মধ্যে সোহেল রানা ও ফরিদের বাড়িতে হামলাকারীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। খাট, আলমারি, টেবিল, টেলিভিশন, ফ্রিজ ও এসিসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলা হয়। এ সময় বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটে। তবে শামীম ওসমানের বাড়িতে প্রবেশ করতে না পেরে বাইরে থেকেই ভাঙচুর করা হয়।
জানা গেছে, ঘটনার পর থেকে সোহেল রানা আত্মগোপনে রয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে শামীম ওসমান ও ফরিদ ইসলাম এলাকায় অবস্থান করছেন। সোহেল রানার অভিযোগ, তার ছোট ভাই শিহাব আল সবুজের পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সোহেল রানা দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলায় অংশ নেয়। তিনি অভিযুক্ত হিসেবে ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তার দাবি, হামলার সময় কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র ছিল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোহেল রানা ও ফরিদ ইসলামের বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে। ঘরের আসবাবপত্র ভাঙা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সোহেল রানা দাবি করেছেন, তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ ৫৫ হাজার টাকা লুট করা হয়েছে। এছাড়া ফরিদ ইসলামের বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার পর তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ রয়েছে, পরদিন সোহেল রানার বাবা আবদুল গাফফার থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রেলের জমি দখল মুক্ত করা হবে 

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

২৫ কোটি গাছের স্বপ্ন! রাজশাহীতে একদিনে রোপণ হলো হাজার হাজার চারা

মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রামেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তিতে শিক্ষার্থী ও রোগীর স্বজনরা

আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের আসর

কাটাখালীতে বিশেষ অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক মাদক কারবারি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial