রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে দিল পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যায় এক পরীক্ষার্থী। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়।

উদ্ধারকৃত পরীক্ষার্থী তন্ময় অধিকারী নানার সঙ্গে কুষ্টিয়া জেলার খোকসা থানার নারায়ণপুর গ্রাম এসেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে।

দ্বিতীয় দিনের মত আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলছিলো। নানা নিত্যানন্দন গোস্বামী তার নাতি তন্ময় অধিকারীকে সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ কলা ভবনে ভর্তি পরীক্ষার হলে পাঠিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকেন। একঘণ্টা পরীক্ষা শেষে দুপুর ১২ টায় নানা তার নাতিকে না পেয়ে বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায় খুঁজতে থাকেন। খুঁজে না পেয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপি’র পুলিশ কন্ট্রোল রুমে নাতির বর্ণনা এবং নাম ঠিকানা উল্লেখ করে হারানোর বিষয়টি অবগত করেন। এমন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে উপস্থিত আরএমপি’র মতিহার বিভাগের উপ পুলিশ কমিশনার মধুসূদন রায় ও মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক তাঁকে সান্ত্বনা দেন এবং নাতিকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।

পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া পরীক্ষার্থী তন্ময় অধিকারীকে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়। পরে নানা নিত্যানন্দন গোস্বামীর নিকট হস্তান্তর করে। নাতিকে পেয়ে নানা নিত্যনন্দন গোস্বামী অত্যন্ত আনন্দিত হয়ে পুলিশকে হাসিমুখে ধন্যবাদ জানিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

বোয়ালিয়া থানায় দুই ছিনতাইকারী গ্রেফতার; ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

মোহাম্মদপুর যুব গ্রাম উদ্দ্যোক্তা পরিষদের প্রচার কমিটির সভাপতি সাংবাদিক মুন্না ইসলাম

প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চাই জামায়াতে ইসলামী

চট্টগ্রামকে ভবিষ্যতে সিলিকন সিটিতে রূপান্তরিত করা হবে – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

প্রাচীনকালের ইতিহাসের কিছু অংশ ভ্রমন পিয়াশুদের এক নতুন সম্ভনা দেখা দিচ্ছে

দামকুড়া থানার অভিযানে রাজশাহী’র দুর্গম চর থেকে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial