রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বোরকার নিচে জ্যাকেটভর্তি ফেয়ারডিল, গোদাগাড়ীতে ধরা পড়লেন নারী মাদক কারবারি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৪, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর তখন সকাল আটটা। ফরাদপুর বাইপাসের ‘নাইস ইট ভাটা’র পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, বোরকার আড়ালে গায়ে জড়ানো বিশেষ কাপড়ের জ্যাকেটের (স্থানীয় ভাষায় ‘লিমা’) ভেতরে লুকানো আছে ৪০ বোতল অবৈধ কোডিনযুক্ত মাদক।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অপেক্ষায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ দল। পরিদর্শক রাজু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গতকাল (৪ আগস্ট) আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তেলকুপি লালদাপাড়া এলাকার বাসিন্দা মোসাঃ শাবানা বেগম (৪০)-কে। তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য — প্রতি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ৪ লিটার ফেয়ারডিল (FAIRDYL) মজুত ছিল তার শরীরেই।

শাবানা বেগমের স্বামীর নাম মোঃ আব্দুল মান্নান, বাবা মৃত দোস্ত মোহাম্মদ। বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক নিজ হেফাজতে রাখা ও বহনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারায় গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী জানিয়েছে — এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

প্রশাসন ম্যানেজ করে রাতভর জুয়া-মাদক, সংসার ভাঙছে একের পর এক পরিবারের

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দা সাহেদা সুলতানা

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহাউৎসব

রিটন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে বিএনপির নবজাগরণ দেখতে চায় তরুণরা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial