রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পদ্মায় নৌকাডুবি: ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ বাবা-ছেলে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৮, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার দুপুর তখন ১২টা ৪০ মিনিট। রাজশাহীর চর মাজারদিয়া থেকে ঝাউগাছ বোঝাই করে ৮ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দিয়েছিল লালন শাহ মুক্তমঞ্চের দিকে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পদ্মার মাঝনদীতে বাধে বিপত্তি—অতিরিক্ত ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই তলিয়ে যায় নৌকাটি।

দুর্ঘটনা দেখেই পদ্মা গার্ডেন এলাকায় থাকা অন্য মাঝি ও স্থানীয়রা ছুটে আসেন নদীর দিকে। তাদের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় ৬ যাত্রীকে। তবে শ্যামপুর বালুরঘাট এলাকার কাটাখালী থানার বাসিন্দা মো. আফছার আলী ও তার ছেলে মো. জিয়ারুল হক প্রবল স্রোতে তলিয়ে যান, যাদের এখনো খোঁজ মেলেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। তারা পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালালেও এখনো নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার সন্ধান পাওয়া যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং নিখোঁজ দুজনকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

নদীর পাড়ে এখন উৎকণ্ঠার প্রহর গুনছেন স্বজনরা। উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য নিয়ে আমরা আপনাদের জানাব।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসসহ তিনজন গ্রেফতার

অবৈধ দখলদার বুলবুল-হিটলার গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা, ক্ষোভে ফুঁসছে সদস্যরা

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যুবদলের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ 

বিশ্বমানের আলেম-হাফেজ তৈরীতে তানযীমুল উম্মাহ মাদরাসায় পড়ানোর আহ্বান

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

রাজশাহী চারঘাটে ৮টি রাসেল ভাইপারের বাচ্চাকে পিটিয়ে হত্যা

বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর চাচাতো ভাই ছালামের মৃত্যুতে শোক প্রকাশ 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial