রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ফ্যাসিবাদের পতনের ২ বছর — শহীদদের স্মরণে রাসিক প্রশাসকের হৃদয়স্পর্শী বাণী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৪, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। আওয়ামী ফ্যাসিবাদের পতন আর ছাত্র-জনতার বিজয়ের ঠিক দুই বছর পূর্তি। এই বিশেষ দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে তিনি রাজশাহী মহানগরবাসীকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কথা, যাঁদের আত্মত্যাগ ও সাহস জাতিকে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছিল বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে সম্মান জানান আন্দোলনে আহত ও সকল জুলাই যোদ্ধার প্রতি, কামনা করেন তাঁদের সুস্থতা।

প্রশাসক রিটন তাঁর বাণীতে বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে শিখিয়েছে — জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ জাতিই সবচেয়ে বড় শক্তি। এই চেতনা ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, গণতান্ত্রিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার বলে জানান তিনি।

বাণীর শেষে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত করার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার — এই প্রত্যাশা ব্যক্ত করেন রাসিক প্রশাসক।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করে দিল আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

বাঘায় শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, শাস্তি দাবিতে মানববন্ধন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

বিতর্ক এড়াতে বহিষ্কার, সুযোগ বুঝে দলে ফেরানো ছাত্রদল নেতা হাসিব এবার ধরা পড়লেন মাদকসহ!

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ, রামেবি ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম

হারানো বিজ্ঞপ্তি

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  

রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial