রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করে দিল আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ২:৫২ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকার এক ব্যক্তির ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিয়েছে আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুর গ্রামের মো: কালামের ছেলে মো: মশিউর রহমান। তিনি শাহমখদুম বিমান বন্দরে পরিবহনের চালক হিসাবে কাজ করেন। গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১ টায় তিনি তার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৯০ টাকা একটি নম্বরে পাঠাতে গিয়ে ডিজিটের ভুলে অন্য একটি নম্বরে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন ভুল নম্বরে টাকা পাঠিয়েছেন। সেই টাকা ফেরতের জন্য তিনি ঐ নম্বরে ফোন করলে নম্বরটি বন্ধ পান। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। তখন টাকা উদ্ধারের জন্য এয়ারপোর্ট থানায় একটি জিডি করেন তিনি।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে আরএমপি’র এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে এএসআই মো: আল আমিন ও তাঁর টিম টাকা উদ্ধারে কাজ শুরু করেন।

আজ ৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মশিউর রহমানের ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার হয়।

মশিউর রহমান ভুল নম্বরে যাওয়া টাকা ফেরত পেয়ে খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ায় এয়ারপোর্ট থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাসিক প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক করেছে র‌্যাব-৭

দিল্লির কোন গোলামকে আর রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

৩ লাল কার্ড, ২ গোল, ১ ম্যাচ — আগুন দিয়ে শুরু হলো বিশ্বকাপ!

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial