রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরইউজে নির্বাচনে টানা দ্বিতীয়বার সভাপতি আব্দুল আউয়াল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ১১, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা. আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত নির্বাচিত হয়েছেন। আব্দুল আউয়াল টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনের নেতৃত্বে আস্থার ধারাবাহিকতা বজায় রাখলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৫ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে নির্বাহী পরিষদের সাতটি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পাঁচটি পদে অনুষ্ঠিত হয় সরাসরি ভোট।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনা সম্পন্ন হয় এবং নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মুহা. আব্দুল আউয়াল প্রতিক্রিয়ায় বলেন, রাজশাহীর সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। তিনি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আরইউজেকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকদের পেশাগত সংকট, হয়রানি ও অধিকার বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত ভূমিকা রাখা হবে। একই সঙ্গে প্রশিক্ষণ, কল্যাণ ও ঐক্য বৃদ্ধিতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে।

বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এবং অ্যাডভোকেট মো. রজব আলী।

নির্বাচন কমিশন জানায়, সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় এবারের নির্বাচন একটি গ্রহণযোগ্য ও উদাহরণযোগ্য প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

রমজানজুড়ে স্কুল বন্ধ: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

ইয়্যাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পাহাড় কাটা, নদী দখল ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবিতে এ্যাডভিশন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

পবা থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

বোরকার নিচে জ্যাকেটভর্তি ফেয়ারডিল, গোদাগাড়ীতে ধরা পড়লেন নারী মাদক কারবারি

দিনাজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial