রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৩, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ গ্রাম হেরোইনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো মো: জনি আলী (২৬), মো: সাদেকুল ইসলাম লালন (২৯) ও মো: টুটুল (৩৭)। জনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পালপাড়ার মো: কাচু আলীর ছেলে, সাদেকুল কাপাশিয়া মৃধাপাড়ার মো: বাবলু শেখের ছেলে ও টুটুল বেলপুকুর থানার জামিরা মোল্লাপাড়ার মো: আব্দুল হামিদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১২ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই নূর মোহাম্মদ সরদার ও তাঁর টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় দুই জন ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম গতকাল ১২ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯ টায় কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জনি ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অপর একটি অভিযানে এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম গতকাল ১২ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার দালালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি টুটুলকে গ্রেপ্তার করে। এসময় অপর দুই আসামি তুষার ও লালচাঁদ কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ও পলাতক আসামিদের ফেলে যাওয়া ২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রেস ক্লাবে সশস্ত্র হামলা: দুই আসামি গ্রেপ্তার, পলাতক সাইদ

রাবির কাজলা গেইটে হেনস্তা ও মারধরের শিকার ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী

আরএমপি পবা থানার অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী কন্টেইনার স্ক্যানার স্থাপন চট্টগ্রাম বন্দরের স্বার্থ, দেশের স্বার্থ ক্ষুন হয়-এমন কিছু শেখ হাসিনার সরকার করবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

আ. লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন চট্টগ্রামের তিনজন

মতিহারে গভীর রাতে অভিযান, অনলাইন জুয়াসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে আগুনে দগ্ধ এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial