রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৩ মে ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৩, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৪ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।

সভায় পুলিশ কমিশনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

বিজিএমইএ নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রাবির দুই সাবেক সমন্বয়কের পদত্যাগ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৪তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের ভাষা দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা

হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা হবে – মেয়র লিটন

নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন অ্যাপ

ভোটকেন্দ্র খুঁজতে এনআইডি নম্বরই যথেষ্ট: ইসির স্মার্ট অ্যাপ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial