রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৫ জুন ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৫, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম(২৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মো: জুয়েল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ জুন ২০২৪ বিকাল ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম বিকাল সাড়ে ৫ টায় বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুয়েল ইসলামকে গ্রেপ্তার করতে পারলেও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় রবিউলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রীর বাসভবনের সামনে আমরণ অনশন: খাসজমির আশ্বাসে ভাঙলো কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে ভরে গেছে আমের মুকুল

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডা. অর্ণা জামানের উদ্যোগে বিনোদপুরের ৫ শতাধিক পথচারীরা পেলো উন্নতমানের ইফতার 

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

পুঠিয়ায় দলিল লেখক সমিতির ওপর মিথ্যা মারামারির গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial