রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বণিক সমিতির সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা!  

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১২, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

 

চাঁদাবাজি ও জায়গা দখল চেষ্টার অভিযোগে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন কামাল মিয়া, খোরশেদ উল্লাহ ও প্রণব কুমার চক্রবর্তী। এছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল ১১ জুলাই বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, রিয়াজউদ্দিন বাজার রহমতুন্নেছা রোডস্থ আশরাফ মার্কেটে প্রবেশ করে ভবন নির্মাণের জন্য লাগানো লোহার অ্যাঙ্গেল কেটে ফেলা হয়। এছাড়া কাজে থাকা শ্রমিকদের মারধরপূর্বক বের করে দেওয়া হয়। পাশাপাশি জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করা হয় এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আসামিরা মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial