রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে স্বর্ণের বার উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৩, ২০২৪ ৫:৪৩ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ৯২ লক্ষ্য ২৫ হাজার টাকা মূল্যের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে এক ব্যক্তিকে আটক করেছে আরএমপি’র ডিবি পুলিশ।

গতকাল (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ স্বর্ণের বার গুলো উদ্ধার হয়। পরীক্ষা করে জানা যায় বার গুলো ২৪ ক্যারেটের, যার ওজন প্রায় ৯০ ভরি।

গ্রেপ্তার আসামি মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৫২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জের মৃত ইন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকালে আরএমপি ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানাধীন লক্ষীপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে গেটে এক ব্যক্তি অবৈধভাবে স্বর্ণের বার সংগ্রহ করে বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম,পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুন, এসআই মসলেম উদ্দিন ও তাঁর টিম আজ সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অভিযান করে আসামি মোহাম্মদ কামরুজ্জামান ডাবলুকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৯ টি স্বর্ণের বার উদ্ধার হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে করলে সে স্বর্ণের বার গুলোর বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে অশ্লীল নৃত্য পরিবেশন করে নষ্ট করছে যুবসমাজ

তালা অক্ষত, দেয়াল কাটা — রাজশাহীর স্বর্ণপট্টিতে কোটি টাকার চুরির রহস্য!

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

বোয়ালিয়া থানার বড় সাফল্য: বিস্ফোরকসহ সংঘবদ্ধ চক্র আটক

টাকার বিনিময়ে চাকরি: পশ্চিমাঞ্চল রেলে হৃদয়ের নিয়োগ দালালি

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

বাগমারায় ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, হতদরিদ্রকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

“এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ”—রাজশাহীতে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা সংলাপ

জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial